June 18, 2026, 9:51 am

বোচাগঞ্জে চালকল হত্যা মামলা: সাবেক স্ত্রী শিল্পী আক্তার আদালতে সোপর্দ

দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বোচাগঞ্জের চাঞ্চল্যকর চালকল ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান হত্যা মামলায় বড় অগ্রগতি হয়েছে। বোচাগঞ্জ থানা পুলিশ এই হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত, মোস্তাফিজুরের সাবেক স্ত্রী শিল্পী আক্তারকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত সকলকে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এলাকার সাধারণ মানুষ এবং ব্যবসায়ী সমাজ দ্রুত বিচার দাবি করছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা