May 5, 2026, 4:16 pm

ফতুল্লায় র‍্যাবের ওপর হামলা আহত-৩

গাজী সোহেল :

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর (বোয়ালিয়াখাল) এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহকালে মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

জানা যায়, মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট স্পট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের সময় র‍্যাবের একটি গোয়েন্দা দলের ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধভাবে হামলা চালায়। এতে তিন র‍্যাব সদস্য আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

র‍্যাব জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ঘটনার সঙ্গে জড়িত মূল হোতাসহ সকলকে গ্রেফতারে এলাকায় অভিযান জোরদার করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের অভিযান ও কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা