May 5, 2026, 11:13 am

রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজী সোহেল : 

নারায়ণগঞ্জ জেলারপুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেল মোঃ মেহেদী ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.আইচ.এম সালাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানটি রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের অন্তর্গত পশ্চিমগাঁও এলাকায় পরিচালিত হয়। এ সময় জোসনা বেগম (৪৬)-এর বসতঘরে তল্লাশি চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,শাহেদ (২৬), পিতা: সিরাজুল ইসলাম, সাং: জেলা পরিষদ, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ,  বিপ্লব (২৬), পিতা: বিল্লাল, সাং: জেলা পরিষদ, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ। তাদের কাছ থেকে সর্বমোট ৩,২০০ (তিন হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা