গাজী সোহেল :
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ মে ২০২৬ রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নিউ জিমখানা রেলওয়ে কলোনীর ৩ নম্বর গলিতে নুরুল ইসলামের টিনশেড বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে আটক করা হয়।
গ্রেফতাররা হলেন,
মো. নাসির আহম্মেদ ওরফে নাছির (৩৮), পিতা: মো. সামসুল আলম, মাতা: আয়েশা বেগম, বাসিন্দা: টান বাজার (রেলিবাগান), নারায়ণগঞ্জ সদর।
মো. হারুন (৪২), পিতা: মো. হোসেন বেপারী, মাতা: সালেহা বেগম, বাসিন্দা: নিউ জিমখানা রেলওয়ে কলোনী ৩ নম্বর গলি, নারায়ণগঞ্জ সদর।
তাদের হেফাজত থেকে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক ওজন ৭ গ্রাম), যার বাজারমূল্য প্রায় ২১ হাজার টাকা, উদ্ধার করে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।