May 3, 2026, 4:28 pm

খানপুরে পুলিশের অভিযান: ৩৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

গাজী সোহেল ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত (২ মে ২০২৬ ) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে খানপুর সরদারপাড়া এলাকায় সাকিল মিয়ার বাড়ির ভাড়াটিয়া রানার বাসার একটি কক্ষে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবস্থানরত তিনজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—নাহিদ হোসেন (২৯), রাফি (২৬) এবং সোয়াদ খান (১৯)। তারা সবাই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ করে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানায়, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা