গাজী সোহেল ।
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ ১২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মহিবুল্লাহর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। এর অংশ হিসেবে মঙ্গলবার (২৮ এপ্রিল ) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে সোনারগাঁও উপজেলার বৈদ্যবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে এসআই হারুন মিয়া ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মো. সাইফুল ইসলাম (৩৬)-এর বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় তার দেহ ও বাড়ি থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম সোনাময়ী এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।