March 27, 2026, 11:28 pm

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের সঙ্গে একমত সংসদীয় কমিটি

গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে আইনি সুরক্ষা দিতে জারি করা ‘দায়মুক্তি’ অধ্যাদেশ হুবহু বিল আকারে সংসদে সুপারিশে একমত হয়েছে বিশেষ কমিটি। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে আগামী ২ এপ্রিলের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক থেকে বের হওয়ার সময় এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সালহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে দায়মুক্তি দেওয়ার যে অধ্যাদেশ রয়েছে, তার সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি পূর্ণ একমত পোষণ করেছে। এই বীর যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।’

জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশগুলো আমরা গ্রহণ করব, বাকিগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশগুলো আমরা গ্রহণ করব, বাকিগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বৈঠক শেষে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, ‘আমরা প্রতিটি অধ্যাদেশ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করছি। আগামী ২ এপ্রিলের মধ্যে এ বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করা হবে। আমাদের মূল লক্ষ্য হলো সংবিধান এবং জন-আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে এগিয়ে যাওয়া। তবে সব ক্ষেত্রেই অবশ্যই সংবিধানের প্রাধান্য বজায় থাকবে।’

আইনমন্ত্রী আরও স্পষ্ট করেন, বিশেষ কমিটির সুপারিশগুলো সরাসরি আইনে পরিণত হবে না। কমিটি তাদের মতামত ও সুপারিশ সংসদে পেশ করবে এবং সংসদই চূড়ান্তভাবে নির্ধারণ করবে সেগুলো আইনে পরিণত হবে কি না।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা