February 15, 2026, 1:45 am

জামালপুরের পাঁচটিতে বিএনপির জয়

মোহাম্মদ আসাদ-জামালপুর। 

জামালপুরের পাঁচটি আসনেই বড় ব্যবধানে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের এম রশিদুজ্জামান (মিল্লাত) ১ লাখ ৭২ হাজার ১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. নাজমুল হক পেয়েছেন ৯৩ হাজার ৬৬১ ভোট। এ আসনে ৭৮ হাজার ৪৫৪ ভোটের ব্যবধানে জয় পান রশিদুজ্জামান।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে ধানের শীষ প্রতীকের সুলতান মাহমুদ (বাবু) পেয়েছেন ৯৫ হাজার ৩৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের ছামিউল হক পান ৬১ হাজার ৬৫৫ ভোট। ৩৩ হাজার ৭২৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন সুলতান মাহমুদ।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ১৫৪টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের মো. মোস্তাফিজুর রহমান (বাবুল) ২ লাখ ৬ হাজার ২১৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৭৯ হাজার ৬০৭ ভোট। ১ লাখ ২৬ হাজার ৬০৭ ভোটের বড় ব্যবধানে বিজয় নিশ্চিত করেন তিনি।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ধানের শীষ প্রতীকের মো. ফরিদুল কবীর তালুকদার (শামীম) ১ লাখ ৪৬ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৪ হাজার ১৬১ ভোট। এখানে ব্যবধান দাঁড়ায় ১ লাখ ২ হাজার ৩৮৫ ভোট।

জামালপুর-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের শাহ্ মো. ওয়ারেছ আলী (মামুন) পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ২৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মুহাম্মদ আবদুস সাত্তার পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৯৫ ভোট। ৮৬ হাজার ৫৯৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেন ওয়ারেছ আলী।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা