June 27, 2026, 9:43 pm

ভেলাবাড়ীতে (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমি কেটে অবৈধভাবে ইটভাটায় বিক্রি, নিরব প্রশাসন।

মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট জেলার আদিতমারি থানার ভেলাবাড়ী ইউনিয়নে (এক্সকাভেটর) মেশিন ব্যবহার করে ফসলি জমি কেটে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসানের নেতৃত্বে রাতের অন্ধকারে এসব মাটি কেটে ভেলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে ভেলাবাড়ী ইউনিয়নের আমেনা বাজার সংলগ্ন ফসলি জমি থেকে (এক্সকাভেটর)মেশিন দিয়ে মাটি কেটে ট্রাকযোগে ভেলাবাড়ী ও মোগলহাট ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় নেওয়া হয়। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়ছে।গোপন সংবাদের ভিত্তিতে
সরেজমিনে গিয়ে দেখা যায়,২৪ ডিসেম্বর দিবাগত ভোর আনু:৩’২৫ মিনিটে, জমির বিভিন্ন স্থানে গভীর গর্ত সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, কোনো ধরনের অনুমতি ছাড়াই দিনের পর দিন এভাবে মাটি কেটে নেওয়া হচ্ছে, ফলে ভবিষ্যতে ওই জমিতে চাষাবাদ করা কঠিন হয়ে পড়বে।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। তবে তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ঘটনার সময় ঘটনা স্থান থেকে ভিডিও ও ছবি সংগ্রহ করা হয়েছে, যা অবৈধ মাটি কাটার প্রমাণ হিসেবে পাওয়া গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা