February 23, 2026, 3:57 pm

বেগমগঞ্জে কৃষিজমিতে অবৈধ মাটি উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ৫৫ হাজার টাকা জরিমানা

সাইফুল ইসলাম নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে কৃষিজমিতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত একজনকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার গাবুয়া বাজারের দক্ষিণ–পূর্ব পাশে একলাশপুর ইউনিয়নের অভিযোগের ভিত্তিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ সাহাদাত হোসেন।

অভিযানকালে ফসলি জমিতে অবৈধভাবে মাটি উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় মো. নুর আলম মিলনক্ব একটি মামলায় মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে বেগমগঞ্জ মডেল থানার এসআই মাহামুদুল হক সহ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা