April 19, 2026, 9:43 am

নারায়ণগঞ্জের জালকুড়িতে তিতাসের অভিযান : এক লক্ষ টাকা জরিমানা আদায়

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড জালকুড়ি উত্তর পাড়ায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযান চালানো হয়েছে। রবিবার (৯ জুন) সকাল থেকে দিনব্যাপী ৪ টা পর্যন্ত ৪ টি ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে খানাডুলি ফ্যাক্টরিতে কাজ করায় এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং মালামাল জব্দ করা হয়েছে।
তিতাস গ্যাস তিতাস গ্যাস নারায়ণগঞ্জের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো ইমরান জানান, বেশ কিছু দিন যাবৎ জালকুড়ি উত্তর পাড়া এলাকায় ৪ টি রেক ফ্যাক্টরিতে অবৈধ ভাবে গ্যাস সংযোগ নিয়ে কাজ করছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করি। অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। খানাডুলি ফ্যাক্টরি শাহী মেটাল/শাহী স্টীল কারখানা থেকে হীট চেম্বার ৩ টি, গ্যাস টানার বুষ্টার ০১টি জব্দ করা হয়। নিউ মদিনা ফার্নিচার/আরিয়ান এন্টারপ্রাইজ নামে ফ্যাক্টরি থেকে হিট চেম্বার ৪ টা, গ্যাস টানার বুষ্টার ২ টা, এমএম প্লাস্টিক (মদিনা, আরিয়ান এন্টারপ্রাইজ) থেকে হিট চেম্বার ২ টা এবং মধুমতি এন্টারপ্রাইজ নামে আরেকটি ফ্যাক্টরি থেকে হিট চেম্বার ২ টা ও ৩০০ ফুট পাইপ জব্দ করা হয়েছে। এছাড়াও দুইটি ফ্যাক্টরি থেকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। অপর দুইটি ফ্যাক্টরি থেকে কোন লোক পাওয়া যায় নি।
অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনিতা দাস। এসময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস এর নারায়ণগঞ্জ এর ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো ইমরান, ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান, মিটারিং এন্ড ভিজিল্যান্স শাখার ব্যবস্থাপক প্রকৌলী তাইফুুর রহমান, ইএসএস শাখার ব্যবস্থাপক প্রকৌ মোঃ আবু সুফিয়ান ও আবিবি-নারায়নগঞ্জ এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা