August 24, 2026, 8:48 pm

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে কুটুক্তি করায় সানারপাড় ডিগ্রী কলেজ ছাত্রদের বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জ (১৩’জুন ২২’ইং সোমবার) ঃ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র কর্তৃক কটুক্তির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জের সানারপাড় রওশন আরা ডিগ্রী কলেজের ছাত্রদের উদ্যোগে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। গতকাল সোমবার আড়াইটার দিকে বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিল করে।
এ বিক্ষোভ মিছিলে, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)’র অপমান সইবেনা মুসলমানসহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলকারীরা বলেন, আমাদের প্রতিবাদ করতে হবে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে। ইসলাম যে শান্তির ধর্ম সেটাও প্রতিবাদের মধ্যে প্রমাণ করতে হবে।
আমরা শান্তিপূণ এবং নিয়মতান্ত্রির্কভাবে প্রতিবাদ জানাচ্ছি। আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মাদ (সাঃ)’র বিরুদ্ধে কটূক্তি মুসলমান এর মনে আঘাত করেছে। ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী রাজনীতি ভারতের সংখ্যালঘুদের জন্য বিপদজনক। মুসলমানদের টার্গেট করে তাদের রাজনীতি নোংরামো শেষ পর্যায়ে চলে গেছে। রাসুল (সাঃ)’র বিরুদ্ধে এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে রাষ্ট্রীয় ভাবে ভারতের প্রতি ধর্মীয় সম্প্রীতির আহবান জানিয়ে বাংলাদেশ সরকারের নিন্দাপ্রস্তব জানানোর আহবান জানাই। ভারতের সরকার দলীয় নেতারা প্রত্যক্ষ ও উদ্দেশ্য প্রনোদিতভাবে ইসলামকে অবমাননা করে রাসুল (সাঃ)-কে নিয়ে কটুক্তি করেছে। এর প্রতিবাদে আমরা এ বিক্ষোভ মিছিলের আয়োজন করি। শুধু ভারতে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকান্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনারও নিন্দা জানাই। পাশা-পাশি ধর্ম প্রান মুসলমানদের ভারতীয় পন্য বয়কটের আহবান জানাই।
এসময় মিছিলকারীরা ভারতীয় সকল পণ্য বর্জনের ডাক দেন ও জাতীয় সংসদে এর নিন্দা প্রকাশ করার দাবি জানান। ভারতের বিজেপির মুখপাত্রকে ফাঁসির দাবি জানান।######

এই বিভাগের আরও খবর


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের শুধু একার প্রস্তুতি নয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতির দরকার আছে। নতুন সরকার এসেছে। সবাই প্রস্তুত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত। সবাইকে নিয়েই নির্বাচনে (স্থানীয় সরকার নির্বাচন) ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করে। নির্বাচন–সংশ্লিষ্টদের সবার প্রস্তুতি চূড়ান্ত হলে নির্বাচন হবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু আইন–বিধি সংশোধন করা হচ্ছে। ইসি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার বিষয়ও আছে, কারণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি প্রয়োজন। সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনই ঠিক করবে। তিনি জানান, বিদ্যমান আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা,পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনা নিয়ে ভোটের সময় নির্ধারণ করা হবে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইসি পুলিশের প্রস্তুতি, সারা দেশের অবস্থা, কত সংখ্যক পুলিশ দিতে পারবে—এসব বিষয় জানতে চেয়েছে। তাদের কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সিইসি বলেন, তারা জাতীয় নির্বাচন যেভাবে করেছেন, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। তিনি আশা করেন, সবার সহযোগিতা নিয়ে তাঁরা সেটা করতে পারবেন।

ফেসবুকে আমরা