প্রেস বিজ্ঞপ্তি ঃর্যাব-৩ এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে ৬০ কেজি গাঁজা, ২১০ বোতল ফেন্সিডিল এবং ০১ টি ট্রাকসহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক।
র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা একটি ট্রাক যোগে চট্রগ্রাম হতে ঢাকা অভিমুখে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল এর চালান বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল ১৫/০১/২০২২ তারিখ ০১৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে ট্রাকটিকে সংকেতের মাধ্যমে থামিয়ে মাদক ব্যবসায়ী ১। মোঃ ফারুক মিয়া(৩০), পিতা-মৃত সেলিম মিয়া, সাং-জগন্নাথপুর, থানা-কোতয়ালী সদর, জেলা-কুমিল্লা, ২। মোঃ জিকরুল রহমান গাজী(৩৩), পিতা-মোঃ বেলায়েত রহমান গাজী, সাং-চন্দ্রদিঘলিয়া, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ এবং ৩। মোঃ মিলন হাওলাদার(১৯), পিতা-মৃত মিজান, সাং-ফলপটুয়া, থানা-জিয়ানগর, জেলা-পিরোজপুরদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। সাক্ষীদের উপস্থিতিতে উক্ত ট্রাকটি তল্লাশী করে ট্রাকটির সামনের কেবিনের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ০৪ টি বস্তার মধ্যে রক্ষিত পলিথিন দ্বারা মোড়ানো ৬০ কেজি গাঁজা এবং ২১০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ট্রাকটিকে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে চট্রগ্রাম হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল নিয়ে এসে নারায়ণগঞ্জসহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে বলে জানায়।
ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।