April 19, 2026, 1:05 pm

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গতকাল মঙ্গলবার সকাল ১১’টায় নাসিক ৩নং ওয়ার্ড নয়াআটি মুক্তিনগর এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে এ মানববন্ধন করেছে। শ্রমিক নেতা শাহ-আলম ও হিমেল মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গত রোববার সন্ধায় এলাকার চিহৃত মাদক ব্যবসায়ীরা তাদের উপর হামলা চালায়। হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এলাকাবাসী জানায়, নাসিক ৩নং ওয়ার্ড নয়াআটি মুক্তিনগর এলাকায় তাহারুল, হাবিব, রাকিব, আল আমিন মন্টু, তুষার, রাজু ও সিহাবসহ বেশ কয়েকজন প্রকাশ্য মাদক বিক্রয় করে আসছে। এদেরকে শ্রমিক নেতা শাহ-আলম ও হিমেল এলাকার মধ্যে মাদক বিক্রয় করতে নিষেধ করে। এতে মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে দল বেধে গত রোববার সন্ধায় শ্রমিক নেতা শাহ-আলম ও হিমেলকে রাস্তায় একা পেয়ে রড, সাবল, রানদা ও চাকু দিয়ে অর্তকিত হামলা চালায়। হামলায় শ্রমিক নেতা শাহ-আলমের মাথায় ও হিমেলের পায়ে ধারালো চাকু দিয়ে আঘাত করে। আঘাতে শাহ-আলম ও হিমেল মাটিতে লুটিয়ে পরলে মাদক ব্যবসায়ীরা রড দিয়ে এলোপাথারী পিটাতে থাকে। গুরুতর আহত শ্রমিক নেতা শাহ-আলম ও হিমেলকে এলাকাবাসী উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শ্রমিক নেতা শাহ-আলমের মাথায় ৬’টি ও হিমেলের পায়ে ৩’টি সেলাই দেওয়া হয়। এ হামলার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মাদক ব্যবসায়ী হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গতকাল মঙ্গলবার সকাল ১১’টায় মানববন্ধন করে। এলাকাবাসী আরো জানায়, তাহারুল, হাবিব, রাকিব, আল আমিন মন্টু, তুষার, রাজু ও সিহাবের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানাসহ আশ-পাশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তারা এলাকার চিহৃত মাদক ব্যবসায়ী। এদের ভয়ে এলাকার কেহ কথা বলে না।#####

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা