April 20, 2026, 4:59 am

র‌্যাব-১১ এর পৃথক অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস রিলিজ :গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ০৩ ডিসেম্বর শুক্রবার সকালে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন ভবেরচর আনারপুরা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২০ কেজি গাঁজাসহ মোঃ সুমন মিয়া (৩২) নামক ০১ মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ সুমন মিয়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কলতাপাড়া এলাকার মোঃ আক্কাস আলীর ছেলে। সে একজন মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ পিকআপ গাড়ির চালকবেশে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে মূলত মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে আসছিল।

৩। এদিকে অদ্য ০৪ ডিসেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ সকালে একই এলাকায় র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের অপর একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ রাজিব (২০) এবং ২। মোঃ আল আমিন (২১)। তাদের হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত আরও ০১টি পিকআপ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী মোঃ রাজিব শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন বৈশাখীপাড়া এলাকার মৃত মজিবর রহমান ফকির এর ছেলে এবং অপর আসামী মোঃ আল আমিন ডিএমপি ঢাকার খিলগাঁও থানাধীন মেরাদিয়া এলাকার মৃত শেখ কামাল এর ছেলে। তারা পরষ্পর যোগসাজশে বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

৪। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা