April 20, 2026, 4:25 am

র‌্যাব-১১ এর পৃথক অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল এবং ৫০ কেজি গাঁজা উদ্ধার॥

র‌্যাব ১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল মাদক গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৭ নভেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ সকালে মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন ভবেরচর এলাকায় অভিযান পরিচালনা করে। কতিপয় অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ী চক্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের হেফাজতে থাকা মাদকদ্রব্য ফেনসিডিলভর্তি ০১টি ব্যাগ ফেলে রেখে কৌশলে পলায়ন করে। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি তল্লাশী করে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই তারিখ দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় কাঁচপুর ব্রীজ এর পশ্চিম প্রান্তে পাকা রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় আরও ০৩টি বস্তায় রক্ষিত ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ধারনা করা যায়, মুন্সীগঞ্জের গজারিয়া থেকে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী চক্রটি তাদের হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য গাঁজা ফেলে রেখে পালিয়ে গেছে। উল্লিখিত ঘটনায় পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী চক্রটিকে সনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-১১ নিবিড় গোয়েন্দা অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

৩। উল্লিখিত উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য যথাক্রমে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা