April 20, 2026, 3:11 am

আড়াইহাজার থানায় সংগঠিত চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার।

প্রেস বিজ্ঞপ্তি :গত ১৯ নভেম্বর ২০২১ তারিখে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন আগুয়ান্দী গ্রামে একটি শিশু ধর্ষণের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় সেলিম মিয়া (৩২) নামের এক যুবককে আসামী করে ধর্ষণের শিকার ভিকটিমের (১৩) মা বাদী হয়ে আড়াইহাজার থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) ২০০৩; ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-১৭, তারিখ-১৯/১১/২০২১। ধর্ষণের শিকার শিশু (১৩) স্থানীয় একটি মাদ্রাসার ২য় শ্রেণীর শিক্ষার্থী। এই ঘটনা জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয়, যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

উল্লে¬খিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহসহ আসামীদের গ্রেফতারে র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করেন। এরই ধারাবাহিকতায় অদ্য ২৩ নভেম্বর ২০২১ তারিখে র‌্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামী সেলিম মিয়া (৩২), পিতা-মৃত আবু মিয়া, সাং-আগুয়ান্দী, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জকে ডিএমপি ঢাকার ওয়ারী থানাধীন ভগবতী ব্যানার্জী রোড এলাকা হতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণের বিষয়টি স্বীকার করে। ভিকটিম স্থানীয় একটি মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্রী। আসামী প্রায়ই ভিকটিমের মাদ্রাসায় আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। গত ১৯ নভেম্বর ভিকটিম তার মায়ের সাথে বাড়ীর পাশে একটি জমিতে ধান মাড়াইয়ের কাজ করছিলো। এ সময় ভিকটিম পাশের একটি তাঁত কারখানায় টিউবওয়েলের পানি পান করতে গেলে আসামী ভিকটিমকে ফাঁকা পেয়ে তাঁর পরনে থাকা ওরনা দিয়ে হাত পা বেঁধে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে জোরপূর্বক ধর্ষণ করে।

গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা