April 20, 2026, 3:12 am

আড়াইহাজারের মাদরাসার ছাত্রী ধর্ষিত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)প্রতিনিধি :আড়াইহাজারে ১৩ বছরের এক মাদরাসার ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ানদী গ্রামে এই ঘটনা ঘটলেও ওই দিন রাতেই ধর্ষিতার মা থানায় একটি মামলা দায়ের করেন।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা মামলার বরাত দিয়ে জানান, মেয়েটি স্থানীয় একটি মাদরাসায় পড়ালেখা করে। মাদারসার আসা-যাওয়ার পথে প্রায়ই আগুয়ানদী গ্রামের মৃত আবু মিয়ার ছেলে সেলিম (৩২)উত্যক্ত করতো এবং বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিত। ঘটনার সময় মেয়েটির মা বাড়ির পশ্চিম পাশের জমিতে ধান মাড়াই করতে যায়। এই সময় মেয়েটি বাড়ির পাশের একটি পরিত্যাক্ত পাওয়ারলুম ফ্যাক্টরীর ভিতরে পানি খাইতে যায়।
পরে লম্পট সেলিম পিছন দিক হতে এসে মেয়ের মুখ চেপে ধরে পাওযারলুম ফ্যাক্টরীর দরজা আটকে দেয়। তখন মেয়েটি ডাকচিৎকার করলে ওরনা দিয়ে মুখ বেধেঁ এবং চর থাপ্পর মেরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে শুক্রবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। ওসি আরো জানান, আসামী গ্রেফতারের চেস্টা চলছে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা