August 24, 2026, 8:58 pm

বসুন্ধরা বিটুমিন বেসরকারি খাতে বাংলাদেশের প্রথম বিটুমিন প্ল্যান্টে এলজিইডি -এর প্রকৌশলীদের আনুষ্ঠানিক পরিদর্শন

নিজস্ব প্রতিনিধিঃ-বসুন্ধরা গ্রুপ-এর আমন্ত্রণে এলজিইডি -এর প্রধান প্রকৌশলী জনাব মোঃ আব্দুর রশীদ খান এর নেতৃত্বে ২৫ সদস্যের একটি দল ২৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট আনুষ্ঠানিকভাবে পরিদর্শন করেন l অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ জাকারিয়া, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও সভাপতি, বিটুমিন গ্রেড নির্ধারণ কমিটি, মোঃ আলি আখতার হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণ ইউনিট, মোঃ নূর হোসেন হাওলাদার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, অডিট, মোহাম্মদ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, মান-নিয়ন্ত্রণ শাখা এবং অন্যান্য প্রকৌশলীগণ ।

বসুন্ধরা বিটুমিন বেসরকারিখাতে স্থাপিত বাংলাদেশের প্রথম ও একমাত্র বিটুমিন প্রস্তুতকারী প্লান্ট যা অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত। বিগত ২২ই ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখে সরকারি, বেসরকারি ও মন্ত্রিপরিষদের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে জাকজমকপূর্ণভাবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় l বাংলাদেশে বিটুমিন এর যে চাহিদা রয়েছে তার প্রায় ৯০ শতাংশ এতদিন বিদেশ থেকে আমদানি করা হতো যার অবসান ঘটতে যাচ্ছে বসুন্ধরা বিটুমিন এর হাত ধরে l এছাড়াও দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও বসুন্ধরা বিটুমিন রপ্তানি করার প্রক্রিয়া শুরু হয়েছে যা দেশের অবকাঠামোগত উন্নয়ন এর পাশাপাশি জাতীয় অর্থনীতিতে ভূমিকা হবে অপরিসীম l

অনুষ্ঠানে প্রকৌশলীদের সাথে বিটুমিন উৎপাদন প্রক্রিয়া, ধরণ, উৎপাদন ক্ষমতা, গুণগত মান নিয়ন্ত্রণ ও উন্নয়ন বিষয়ে সম্যক জ্ঞান অর্জন ও অভিজ্ঞতা বিনিময় করা হয় l অতিথিবৃন্দ বসুন্ধরা বিটুমিন এর কর্মপরিকল্পনা, কৌশলাদি ও উন্নতমানের উৎপাদন প্রক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করেন এবং দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবার এই মহৎ উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপকে সাধুবাদ জানান l প্ল্যান্ট পরিদর্শন শেষে বিশেষ বক্তব্য রাখেন এলজিইডি -এর প্রধান প্রকৌশলী জনাব মোঃ আব্দুর রশীদ খান, তিনি তার বক্তব্যে টেকসই সড়ক নির্মাণে নিম্নমানের বিটুমিনের পরিবর্তে উচ্চমানের বিটুমিনের প্রয়োজনীয়তা এবং সড়ক উন্নয়নে বসুন্ধরা বিটুমিন বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন l
অনুষ্ঠানে জনাব খন্দকার কিংশুক হোসেন, চীফ মার্কেটিং অফিসার, সেক্টর বি, দেশের উন্নয়ন প্রকল্পে বসুন্ধরা বিটুমিন এর প্রয়োজনীয়তা তুলে ধরেন । সেই সাথে বসুন্ধরা অয়েল এন্ড গ্যাস কোম্পানি লিমিটেড এর প্ল্যান্ট প্রধান ইঞ্জিনিয়ার নাফিজ ইমতিয়াজ আলম বসুন্ধরা বিটুমিন এর সামগ্রিক উৎপাদন ও পণ্যের গুণগতমান সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন । এছাড়াও অনুষ্ঠানে বসুন্ধরা অয়েল এন্ড গ্যাস কোম্পানি লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

এই বিভাগের আরও খবর


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের শুধু একার প্রস্তুতি নয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতির দরকার আছে। নতুন সরকার এসেছে। সবাই প্রস্তুত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত। সবাইকে নিয়েই নির্বাচনে (স্থানীয় সরকার নির্বাচন) ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করে। নির্বাচন–সংশ্লিষ্টদের সবার প্রস্তুতি চূড়ান্ত হলে নির্বাচন হবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু আইন–বিধি সংশোধন করা হচ্ছে। ইসি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার বিষয়ও আছে, কারণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি প্রয়োজন। সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনই ঠিক করবে। তিনি জানান, বিদ্যমান আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা,পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনা নিয়ে ভোটের সময় নির্ধারণ করা হবে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইসি পুলিশের প্রস্তুতি, সারা দেশের অবস্থা, কত সংখ্যক পুলিশ দিতে পারবে—এসব বিষয় জানতে চেয়েছে। তাদের কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সিইসি বলেন, তারা জাতীয় নির্বাচন যেভাবে করেছেন, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। তিনি আশা করেন, সবার সহযোগিতা নিয়ে তাঁরা সেটা করতে পারবেন।

ফেসবুকে আমরা