April 19, 2026, 11:51 pm

যশোরে অস্ত্র সহ চিহ্নিত সন্ত্রাসী শুটার রাজ গ্রেফতার

শামীম আখতার,বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, বার্মিজ চাকু, চাইনিজ কুড়ালসহ চিহ্নিত সন্ত্রাসী আলী রাজ বিশ্বাস অপূর্ব মন্টু হরফে শুটার রাজ (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে। ২৪ আগস্ট (মঙ্গলবার) দিবাগত রাতে শহরের বেজপাড়া রেলরোডে ফুডগোডাউনের পাশের গলি থেকে শুটার রাজকে গ্রেফতার করা হয়। সে বেজপাড়া এলাকার মিরাজ বিশ্বাসের ছেলে।

কতোয়ালি মডেল থানা সূত্রে জানা গেছে, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম এঁর দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল বেলাল হোসাইন এঁর তত্ত্বাবধানে ২৪ আগস্ট (মঙ্গলবার) দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) খান মাইদুল ইসলাম রাজিব, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শংকর কুমার সাহা, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ফজলুর রহমান ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) আল মিরাজ খান অভিযান চালিয়ে বেজপাড়া রেলরোডে ফুডগোডাউনের পাশের গলির মাথা থেকে চিহ্নিত সন্ত্রাসী আলী রাজ বিশ্বাস অপূর্বকে (১৯) গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার স্বীকারোক্তিতে বেজপাড়ায় বসতবাড়ির রান্না ঘরের ভিতর থেকে ১টা আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড গুলি, ১টা বার্মিজ চাকু, ১টা চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আগ্নেয়াস্ত্র, গুলি, চাকু, চাইনিজ কুড়ালসহ চিহ্নিত সন্ত্রাসী শুটার রাজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় আরোও একটি অস্ত্র আইনে মামলা হয়েছে। ইতোপূর্বে ১ টি অস্ত্র আইনে, ১ টি মাদক ও ১ টি মারামারি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা