মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :
আসন্ন ময়মনসিংহ জেলা ত্রিশাল উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে তরুণ প্রজন্মের আস্থার প্রতীক হিসেবে আলোচনায় এসেছেন সাবেক ছাত্রনেতা ও বর্তমান ৫নং রামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসাইন।
দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের কারণে স্থানীয় পর্যায়ে তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছেন সমর্থকরা।
তাদের প্রত্যাশা—রামপুর ইউনিয়নের উন্নয়ন, জনসেবা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজন নতুন প্রজন্মের কর্মক্ষম নেতৃত্ব। তরুণদের কর্মসংস্থান, খেলাধুলা, শিক্ষা, মাদকবিরোধী সচেতনতা এবং এলাকার রাস্তা-ঘাট ও নাগরিক সেবার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেও তারা মনে করেন।
সমর্থকদের ভাষ্য, দল-মত নির্বিশেষে রামপুর ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে জনকল্যাণে কাজ করাই হওয়া উচিত ভবিষ্যৎ নেতৃত্বের মূল লক্ষ্য।
তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী মাঠের পরিস্থিতির পাশাপাশি ভোটারদের রায়ই নির্ধারণ করবে রামপুর ইউনিয়নের আগামী দিনের নেতৃত্ব।তরুণ নেতৃত্ব, নতুন প্রত্যাশা—রামপুর ইউনিয়নের ভবিষ্যৎ নেতৃত্বে দেলোয়ার হোসাইনকে ঘিরে এখনই শুরু হয়েছে আলোচনা।