September 27, 2026, 7:09 pm

শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক ড. জি এম রবিউল নিয়োগ পেয়েছেন

শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক ড. জি এম রবিউল নিয়োগ পেয়েছেন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম নিয়োগ পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক। কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আতিকুল হক।

সোমবার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে তাদের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত। উভয় পদে তারা মূল পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. রবিউল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোক্টরের দায়িত্বে ছিলেন। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আতিকুল হক রিচার্স সেন্টারের দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্ব পাওয়ার পর ড. রবিউল ইসলাম রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা