January 16, 2026, 6:01 am

কালীগঞ্জে পাটক্ষেতে নিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আটক ৩

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় জোরপূর্বক পাটক্ষেতে নিয়ে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৬ জুলাই) রাতে উপজেলার বড় রায়গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ভুক্তভোগীর মা জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে ওষুধ ও আম কেনার জন্য বাজারে যায় তার মেয়ে। সন্ধ্যা ৭ টা পর্যন্ত বাড়িতে ফিরে আসে না। আত্মীয়-স্বজনের বাড়ি সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজিও করে না পাওয়া গেলে রাত ৯ টার দিকে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন তিনি। এরপর রাত ২ টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ ভুক্তভোগী শিশুকে বড় রায়গ্রাম এলাকা থেকে উদ্ধার করে। এ ঘটনায় ৬ জন জড়িত বলেও জানান তিনি। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান একাত্তরকে জানান, এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরপর ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হবে।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা