January 15, 2026, 9:47 pm

বেনাপোল বাজারে আগুন, ১০ দোকান পুড়ে ছাই

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বাজারের চুড়িপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মূহুর্তের মধ্যে ১০ টি দোকান পুড়ে ছাই হয়েগেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার(১৭ জুলাই) ভোর ৬ টার দিকে বেনাপোল বাজারে এ ঘটনাটি ঘটে। এসময় ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দেড় ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয় তারা। প্রত্যখদর্শীরা জানান, ভোর ৬ টার সময় চুড়িপট্টির মধ্যে একটি দোকান থেকে ধোয়া উড়তে দেখতে পায় তারা। পরে বেনাপোল ফায়ার সার্ভিসের খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বেনাপোল ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ রতন কুমার জানান, আগুন লাগার ঘটনা শুনে তারা দ্রুত ঘটনা স্থলে এসে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কিভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে সেটা তদন্ত না করে বলা যাচ্ছে না।তবে প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে আগুনের সূত্র পাত বৈদ্যুতিক সট সার্কিটের মাধ্যমে হয়েছে। এ আগুনে ১০ টি দোকান পুড়ে গেছে। এবং চারটি দোকান একে বারে পুড়ে ছাই হয়েগেছে।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা