-
- আন্তর্জাতিক
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ন্যাপ’র শুভেচ্ছা
- আপডেটের সময় : জুলাই, ৩, ২০২১, ১১:০৫ পূর্বাহ্ণ
- 488 বার দেখা হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৫তম স্বাধীনতা দিবস (৪ জুলাই) উপলক্ষে দেশের প্রেসিডেন্ট ও দেশবাসীকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, গণতন্ত্র, উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ অংশীদার।
শনিবার (৩ জুলাই) এক শুভেচ্ছা বার্তায় তারা এসব কথা বলেন।
নেতৃদ্বয় বলেন, ১৭৭৬ সালে ব্রিটিশদের কাছ থেকে শুধু ভৌগোলিক স্বাধীনতা নয়, সেদিন উত্পাটিত হয়েছিল সব পরাধীনতার শৃঙ্খল, বহাল হয়েছিল বাকস্বাধীনতা, পত্রিকা ও প্রকাশনার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, এমনকি কোনো আইন পরিবর্তনের জন্য সরকারের কাছে আবেদন করার স্বাধীনতা পেয়েছিল সবাই, আমেরিকায় বসবাসকারী প্রতিটি মানুষ। অর্থাত্ নিজেকে প্রকাশ করার যে স্বাধীনতা, সংবাদপত্র, রেডিও-টেলিভিশন তথা গোটা মিডিয়ার স্বাধীনতা তাও স্বীকৃতি পায়। সেদিন ব্যক্তি জেনেছিল ধর্ম পালনে রাষ্ট্র কাউকে বাধ্য বা নিষেধও করবে না। যে যার ধর্ম পালন করবে।
তারা বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক যুক্তরাষ্ট্র ও আমেরিকান জনগণের এবং বাংলাদেশ ও বাংলাদেশি জনগণের কল্যাণ বয়ে এনেছে এবং বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তার প্রসার ঘটিয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে প্রায় ৫/৭ লাখ বাংলাদেশি বসবাস করছে। আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন এবং প্রতিরক্ষা খাতে দুই দেশের যৌথ কর্মসূচি চলমান রয়েছে। এ ছাড়া, মার্কিন একাধিক বড় কোম্পানি বাংলাদেশে বাণিজ্যিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস আমাদের কাছেও বিশেষ তাৎপর্য বহন করে।
অভিনন্দন বার্তায় নেতৃদ্বয় ২৪৫তম স্বাধীনতা দিবসে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সৈনিকদের প্রতি গভীরতম শ্রদ্ধা জানিয়ে দুই দেশের বন্ধুত্ব আরো বেশী সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করেন।
এই বিভাগের আরও খবর
- সামরিক পরাজয় স্বীকার করল যুক্তরাষ্ট্র: ইরান
- ট্রাম্পের শুল্কের জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যে কানাডার ৫০% ‘ডলার-ফর-ডলার’ পাল্টা শুল্ক
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ৩ বছর বয়সী শিশুকে ধর্ষণ-হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল নেপাল
- নির্বাচনের আগে তুরস্ককে নতুন শত্রু দেখাচ্ছে নেতানিয়াহু
- ইরানি টিভিতে ট্রাম্পের কনিষ্ঠ ছেলেকে হত্যার হুমকি
- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের শুধু একার প্রস্তুতি নয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতির দরকার আছে। নতুন সরকার এসেছে। সবাই প্রস্তুত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত। সবাইকে নিয়েই নির্বাচনে (স্থানীয় সরকার নির্বাচন) ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করে। নির্বাচন–সংশ্লিষ্টদের সবার প্রস্তুতি চূড়ান্ত হলে নির্বাচন হবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু আইন–বিধি সংশোধন করা হচ্ছে। ইসি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার বিষয়ও আছে, কারণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি প্রয়োজন। সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনই ঠিক করবে। তিনি জানান, বিদ্যমান আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা,পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনা নিয়ে ভোটের সময় নির্ধারণ করা হবে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইসি পুলিশের প্রস্তুতি, সারা দেশের অবস্থা, কত সংখ্যক পুলিশ দিতে পারবে—এসব বিষয় জানতে চেয়েছে। তাদের কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সিইসি বলেন, তারা জাতীয় নির্বাচন যেভাবে করেছেন, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। তিনি আশা করেন, সবার সহযোগিতা নিয়ে তাঁরা সেটা করতে পারবেন।
- ইরানের ওপর চূড়ান্ত সংঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা ‘যুদ্ধ ঘোষণা’ তেহরানের
- নেতানিয়াহুর দাবি, ক্ষমতায় থাকলে ইরান-নিয়ন্ত্রিত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেবে না
- মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪