July 14, 2026, 12:28 am

সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৫ জন

গাজী সোহেল :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় একজন, সিআর ওয়ারেন্টমূলে একজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় দুইজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে সোমবার (১৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বন্দর থানার রামনগর এলাকার মনোয়ার হোসেনের ছেলে মোঃ ফয়সাল (২৭); চাঁদপুরের মতলব উত্তর থানার সাদুল্লাপুর ইউনিয়নের চাঁন মিয়ার ছেলে আলেক মিয়া (৪৬), যিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালুহাজি রোড এলাকায় থাকেন; সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার মোঃ হোসেন মিয়ার ছেলে মোঃ বিল্লাল হোসেন; গোদনাইল রসুলবাগ এলাকার ফারুকের ছেলে মোঃ মেহেদী হাসান (২৫) এবং ঝালকুড়ি পশ্চিমপাড়া এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে মাসুদুল ইসলাম (৪৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা