April 19, 2026, 6:42 pm

গজারিয়ায় কিশোর গ্যাং এর অতর্কিত হামলায় তিন কলেজ ছাত্রসহ আহত ৪।

ওসমান গনি মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া পশ্চিম নয়াকান্দী গ্রামে কিশোর গ্যাং এর অতর্কিত হামলায় তিন কলেজ ছাত্রসহ ৪জন আহত হয়েছে।

জানা যায় গতকাল সোমবার সন্ধ্যায় আনুমানিক ৬:৩০ঘটিকায় পোড়া চক বাউশিয়া পশ্চিম নয়াকান্দী গ্রামের মোঃশরীফ মাহমুদ এর ছেলে ঢাকার একটি বেসরকারী কলেজ এর একাদশ শ্রেনীর ছাত্র মোঃজুবায়ের মাহমুদ(১৭) ও তাঁর ভাই তাজিম মাহমুদ(১৪)জনৈক মাহফুজ ইঞ্জিনিয়ার এর বালুর মাঠে খেলা দেখতে যায়,সেখানে পূর্ব থেকে সঙ্ঘবদ্ধ হয়ে থাকা ১৫/২০জনের একটি কিশোর দল পূর্ব শক্রতার জের ধরে তাঁদের উপর অতর্কিত হামলা চালিয়ে গায়ের শার্ট ছিঁড়ে হত্যার উদ্দ্যোশে গলায় পেঁচিয়ে ধরে এলোপাথাড়ি কিল,ঘুশি,লাথি ও লাঠি দিয়ে পিটাইয়া আহত করে তাঁদের ডাক-চিৎকারে শাহাদাত/শাওন নামে আরো দুই কিশোর আগাইয়া আসলে কিশোর দল তাঁদের উপরও চড়া হয়ে এলোপাথাড়ি হামলা করে আহত করে।তাঁদের ডাক চিৎকারে গ্রামবাসী আগাইয়া আসলে কিশোর দল বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে ভর্তি করান।এদের মধ্যে জুবায়ের মাহমুদের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃনুরে আলম সিদ্দিকী জানান,জুবায়ের মাহমুদ নামে রোগীর নাক দিয়ে রক্ত ও বুমি করার আমরা তাঁকে ঢাকায় পাঠিয়ে দিয়েছি,অন্যরা এখানেই চিকিৎসাধীন আছে।

আহতদের দেখতে আজ ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে গিয়েছেন বাউশিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃমিজানুর রহমান প্রধান।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দীন জানান,এ ব্যাপারে মামলা হয়েছে,একজন আসামী গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে,বাকিদেরও গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা