July 6, 2026, 8:06 pm

লেবাননে স্থায়ী শান্তির জন্য ইরানের ভূমিকা অপরিহার্য: গালিবাফ

লেবাননে স্থায়ী শান্তির জন্য ইরানের ভূমিকা অপরিহার্য: গালিবাফ

লেবাননে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ইরানের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি সোমবার (০৬ জুলাই) তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশগ্রহণকারী হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ ফনেইশের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

গালিবাফের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের আলোচনায় লেবাননের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, "লেবাননের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিষয়ে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি।"

এছাড়া, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে হিজবুল্লাহর সমর্থন প্রদানের জন্য গালিবাফ তাদের প্রশংসা করেন। তিনি এটিকে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করেন, যা ইরান ও প্রতিরোধ অক্ষের গোষ্ঠীগুলোর মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্কের প্রমাণ দেয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা