June 29, 2026, 1:16 pm

জামায়াতের আমিরের সংসদে ঐক্যবদ্ধতার আহ্বান

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীকে নিয়ে সরকারি দলের এমপিদের সমালোচনার জবাব দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, "একটা টেনডেনসি আমি লক্ষ করেছি, প্রায় সকল বক্তা কুচি কুচি করে কাটার পরে বলেন, আসেন ঐক্যবদ্ধভাবে আমরা দেশটা চালাই।" তিনি সংসদে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার আহ্বান জানান।

সোমবার (২৯ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে শফিকুর রহমান বলেন, "সীমাহীন ত্যাগের মধ্য দিয়ে আজকের এই পার্লামেন্ট গঠিত হয়েছে।" তিনি আশা প্রকাশ করেন যে, এই সংসদ মজলুম দেশবাসীকে আহত করবে না এবং জাতিকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি সংসদে সরকারি ও বিরোধী দলের ভূমিকা উল্লেখ করে বলেন, "যেকোনো একটা টায়ার যদি অকেজো হয়ে যায়, পুরো যানবাহন অকেজো।" শফিকুর রহমান অতীত রীতির সমালোচনা করে বলেন, সংসদে ব্যক্তির তোষামদ করার পরিবর্তে দায়িত্ব পালনের জায়গা হওয়া উচিত।

জামায়াতের আমির সংসদে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, জেনারেল এম এ জি ওসমানী, আ স ম আবদুর রবসহ সব শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা