June 11, 2026, 9:51 am

গ্রুপিংয়ে পদ হারানো আলিমের স্বপ্ন জনপ্রতিনিধি হওয়া

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী হাটখোলা বাজার এলাকার পরিচিত মুখ দীর্ঘদিন তৃণমূল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আব্দুল আলিম। সরকার দলীয় রাজনীতি করতে গিয়ে পরিবার পরিজন নিয়ে বাড়িতে ভালো থাকলেও বিরোধী দলের সময় মামলা হামলার স্বীকার হতে হয়েছে তাকে। গ্রাম থেকে শহর পর্যন্ত বিএনপির রাজনীতি করতে গিয়ে তাকে অনেক বার জেলহাজতে যেতে হয়েছে। বিরোধী দলের মামলা ও নির্যাতন তাকে বিএনপির রাজনীতি থেকে এক বিন্দুও পিছু হটে যেতে দেখা যায়নি। দীর্ঘদিন এ নেতা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও দলীয় গ্রুপিংয়ের জাঁতাকলে পিষ্ট হয়ে পদ হারা। আলিম দীর্ঘদিন যাবৎ স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করলেও এখন শুধুই কর্মী মাত্র। পদ হারিয়েও তিনি বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়াননি। দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি সকল রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত থাকেন। নির্যাতিত এ নেতার জীবনের শেষ ইচ্ছা জনপ্রতিনিধি হয়ে এলাকার সেবা করা। ইউনিয়ন ও উপজেলা নেতাদের প্রতি তার আহ্বান পদ কেরে নিলেও মেম্বার নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আব্দুল আলিম বলেন, জয়পুরহাট-০১ আসনের মরহুম ৩’জন সাবেক সাংসদ গোলাম রব্বানী, আব্দুল আলীম ও মোজাহার আলী প্রধানের ভোটের মাঠে সক্রিয় ভূমিকা করেছি। আমি দীর্ঘদিন ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে গ্রাম থেকে শহর পর্যন্ত ধানের শীষের ভোট করেছি।

আলিম অভিযোগ করে বলেন, বিএনপির রাজনীতি করার অপরাধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয় এবং জেল খাটতে হয়। বর্তমানে জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত বিএনপি একাধিক গ্রুপে বিভক্ত। সেই গ্রুপিংয়ের জাঁতাকলে ওয়ার্ড সভাপতির পদ হারায়।

এ বিষয়ে আব্দুল আলিম বলেন, দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করেছি। কিন্তু গ্রুপিং রাজনীতির কারণে পদটা হারাতে হয়েছে। তবে পদ হারালেও বিএনপির রাজনীতি থেকে এক বিন্দুও পিছু হটিনি, ভবিষ্যতেও দলছুট হব না। তিনি আরও জানান, রাজনৈতিক জীবনের নানা চড়াই-উৎরাই পেরিয়ে এখন তার একটাই চাওয়া, এলাকার জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করা।

পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের তৃণমূল পর্যায়ে বিএনপির একজন পুরোনো কর্মী হিসেবে আব্দুল আলিম স্থানীয়ভাবে সুপরিচিত। দলীয় কোন্দল ও মামলা-হামলার শিকার হয়েও দলের প্রতি তার এই অনড় অবস্থান স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা