June 6, 2026, 6:22 pm

লালমনিরহাটে ৯৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট সদর উপজেলার দুরাকুটি এলাকায় অভিযান চালিয়ে ৯৮০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (৬ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দুরাকুটি এলাকায় তল্লাশি চৌকি বসায়। এসময় দুর্গাপুর থেকে লালমনিরহাটগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী মোঃ ইউনুছ আলী (১৯)-কে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার পরিহিত পোশাকের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ইউনুছ আলী আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নামাটারী এলাকার জনাব আলীর ছেলে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৯৪ হাজার টাকা বলে জানিয়েছে মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা