May 28, 2026, 2:58 pm

ঈদের প্রধান জামাতে দেশ-জাতির কল্যাণ ও বিশ্বের শান্তি কামনা

ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ-জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি এবং বিশ্বের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন মাওলানা মুফতি মো. আবদুল মালেক। জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনার পাশাপাশি ফিলিস্তিন ও ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়।

পাশাপাশি সম্প্রতি বিশ্ব ও বাংলাদেশজুড়ে মহামারি হামের ভাইরাসে আক্রান্ত ও মৃতদের জন্য দোয়া করা হয়। এছাড়া মোনাজাতে সবার গুনাহ মাফ ও মৃতব্যক্তির কবরের আজাব মাফ চাওয়া হয়েছে। বিশ্বশান্তির জন্য দোয়া করা হয়।

ঈদের প্রধান জামাতে দেশ-জাতির কল্যাণ ও বিশ্বের শান্তি কামনা

এর আগে প্রধান জামাতের খুতবায় ‘মনের পশুকে জবাই’ করার আহ্বান জানিয়ে দেশ ও জাতির অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন খতিব।

এবার জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। নারীদের জন্য ছিল আলাদা প্রবেশপথ, ওযুখানা ও নামাজের স্থান। পুরো ঈদগাহে প্যান্ডেল নির্মাণে ব্যবহার করা হয়েছে ৪৩ হাজারের বেশি বাঁশ, ১৫ টনের বেশি রশি এবং প্রায় ১ হাজার ৯০০ ত্রিপল। গরমের কথা বিবেচনায় রাখা হয় ১ হাজার ১০০-এর বেশি ফ্যানের ব্যবস্থা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা