May 15, 2026, 11:37 am

সুন্দরবনে ৮ বনজীবীকে অপহরণ, মুক্তিপণ দাবি

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় ৮ বনজীবীকে অপহরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। অপহৃত বনজীবীদের স্বজন ও মহাজনদের কাছে মুক্তিপণ হিসেবে টাকা দাবি করেছে দস্যুরা।

স্থানীয় সূত্র ও বনজীবীদের সহযোগীরা জানায়, সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি নদের সুবদের খাল, গুবদের খাল ও ধ্যানোখালীরচর এলাকায় মাছ ধরা ও মধু আহরণের সময় অস্ত্রধারী দস্যুরা বনজীবীদের ধরে নিয়ে যায়। বনদস্যুরা নিজেদের ‘নানাভাই ওরফে ডন’ ও ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্য বলে পরিচয় দেয়।

অপহৃত বনজীবীরা হলেন-শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাঙ এলাকার নজরুল তরফদার (৪৫) ও আবদুর রহমান (৩৫), ছোট ভেটখালী এলাকার আবদুল হামিদ মোড়ল (৫০), আটুলিয়া ইউনিয়নের ভড়ভড়িয়া এলাকার আবদুল আলিম (৪০), হাবিবুর রহমান (৪৮) ও আনোয়ারুল ইসলাম (৪২) এবং খুলনার কয়রা এলাকার আবদুস সাত্তার (৪০) ও শাহিনুর রহমান (৩৮)।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মনিরুল করিম গণমাধ্যমকে বলেন, ‘অপহরণের বিষয়ে বনজীবীদের সহযোগী কিংবা স্বজনদের কেউ আমাদের জানায়নি। বিষয়টি খোঁজ নেয়া হচ্ছে।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা