January 16, 2026, 6:45 am

টঙ্গীতে উচ্ছেদ অভিযানপরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসন।

টঙ্গী প্রতিনিধি : শিল্প মন্ত্রনালয়ের অধীনস্থ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কপোর্রেশনের মালিকানাধীন ৬ একর সরকারী সম্পত্তির অবৈধ্য দখলদারদের স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসন। গতকাল সকালে টঙ্গীর কাঠালদিয়ায় এলাকায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়। গাজীপুর জেলার টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা নিবাহী ম্যাজিস্ট্রেট উসিউজ্জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) মো: জাকির হোসেন, নিবাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুম, উপ পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মো: ইলতুৎ মিশ, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম। উচ্ছেদ অভিযানে টঙ্গীর কাঠালদিয়া বস্তির প্রায় ৩ শতাধিক পাকা-কাচা ঘরবাড়ি, দোকানপাটসহ বিভিন্ন ব্যাক্তি মালিকানায় থাকা গোডাউন গাজীপুর সিটি কর্পোরেশনের বুলডোজার মেশিনের মাধ্যমে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
#

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা