June 6, 2026, 7:16 am

রংপুর বিভাগের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় লালমনিরহাটে আধুনিক স্ট্রিট লাইট উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :

সোমবর (১১ মে) রংপুর বিভাগের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত এই আলোকসজ্জা কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসন-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই আধুনিক স্ট্রিট লাইট স্থাপনের ফলে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রাতের নিরাপত্তা, যান চলাচল এবং জনসাধারণের চলাফেরায় ব্যাপক সুবিধা সৃষ্টি হবে।

বিশেষ করে গুরুত্বপূর্ণ এই সড়কে আলোকসজ্জা স্থাপনের মাধ্যমে নগরবাসী একটি আধুনিক ও নিরাপদ পরিবেশ উপভোগ করতে পারবে বলে আশা প্রকাশ করা হয়।

আয়োজকরা জানান, রংপুর বিভাগের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ভবিষ্যতেও নগর উন্নয়ন ও জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা