May 6, 2026, 7:29 am

মাসদাইরে র‍্যাব-১১ এর চিরুনি অভিযান: অস্ত্র-মাদকসহ ১৩ জন আটক

গাজী সোহেল :

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকায় স্থানীয় সন্ত্রাসী ও মাদক চক্রের বিরুদ্ধে র‍্যাব-১১ এর বিশেষ চিরুনি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ১৩ জনকে আটক করা হয়েছে।
র‍্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হওয়া মাসদাইর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান , গত মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য র‍্যাব-১১ এর একটি টিম মাসদাইর এলাকায় গেলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে র‍্যাবের তিন সদস্য আহত হন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সাঁড়াশি অভিযান চালানো হয়।
অভিযানে সন্ত্রাসী ও মাদক চক্রের ১৩ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ রাউন্ড পিস্তলের গুলি, ১০টি ছুরি-চাকু, ৭টি চাইনিজ কুড়াল, ২টি রামদা, ৩টি চাপাতি, ৪টি সিসি ক্যামেরা, ১টি ড্রোন এবং নগদ ১১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া উদ্ধার করা হয়েছে ২৩৫ কেজি গাঁজা ও ১১ হাজার পিস ইয়াবা, যা এলাকায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে জানায় র‍্যাব।
আটককৃতরা হলেন— সোহেল রানা (৪০), আব্দুর রাজ্জাক (৪০), জোবায়ের হোসেন (২২), শামিম আহম্মদ (২২), মিঠুন (৩৪), ইমন প্রধান (২৬), আকাশ (৩০), রুবেল (৩৭), আরাফাত হোসেন (২৮), সুজন (৩২), হৃদয় মিয়া (৩২), টুটুল খান (৩৮) ও রেজাউল করিম (৪৮)।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব-১১।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা