May 3, 2026, 9:30 am

দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমু‌খি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন নারী রয়েছেন। রোববার সকাল ৬টা‌র দিকে দ‌ক্ষিণ সু‌রমার তেলিবাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা সবাই নির্মাণশ্রমিক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পু‌লিশে‌র অতিরিক্ত উপক‌মিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।

দ‌ক্ষিণ সু‌রমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল জানান, একটি পিকআপে ১০-১২ জন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জে যাচ্ছিলেন। আর চট্টগ্রাম থেকে সিলেটের দিকে আসছিল কাঁঠালবোঝাই ট্রাকটি। ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও চারজন মারা যান বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মো. মনজুরুল আলম জানান, নিহতদের মধ্যে ৬ জন পুরুষ ও দুইজন নারী। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ৪ জন মারা যান। ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরো চারজন মারা যান। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের নাম ঠিকানা সংগ্রহ করা হচ্ছে।

এর আগে ২০২৩ সালে ঢাকা সিলেট মহাসড়কের নাজির বাজারে সড়ক দুর্ঘটনায় ১৪ জন শ্রমিক মারা গিয়েছিল ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা