ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।
গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ছিল বিকাল ৪টা। এরপর মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আদালতে যান তিনি। পরে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৬ জন, জামায়াত জোট ১৩ জন, আর স্বতন্ত্র জোট একজনকে মনোনীত করে। তারা সবাই ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেন।