April 27, 2026, 10:36 am

সিদ্ধিরগঞ্জ বাজারে চাঁদাবাজির ঘটনায় মূল আসামি গ্রেফতার

সোহেল গাজী।
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদাবাজি মামলার ১নং এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জপুল এলাকায় অবস্থিত সিদ্ধিরগঞ্জ বাজারের একটি ফলের দোকানে সংঘটিত চাঁদাবাজির মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সালা উদ্দিন (৫৫)-কে গ্রেফতার করে। তিনি মৃত আমির হোসেনের পুত্র এবং মিজমিজি পূর্বপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জের বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা পুলিশ সুপার বলেন,“মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা