January 16, 2026, 6:14 am

নাসিম ওসমানের ৭তম মৃত্যুবার্ষিকীতে খান মাসুদের দোয়া

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জেলা যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১মে বাদ আসর বন্দর খেয়াঘাটস্থ গাউসুল আজম জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময়ে নাসিম ওসমানের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা গাজী তামিম বিল্লাহ।

পরে দোয়া শেষে সকলের মাঝে ইফতার করার জন্য রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বন্দর আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হায়দার, মো. শেখ মুমিন, মো. আরিফুল ইসলাম হিরা, রাজু আহমেদ, আকিব হাসান রাজু, আজিজুল হক আজিজ, রতন সরকার নিলয়, ইকবাল হোসেন, খোরশেদ আলম, মাকসুদ, আমান, সায়মন খান প্রমূখ।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা