পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অবস্থিত “উচনা দাখিল মাদ্রাসা” এ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করা অনেকেই আজ দেশের বিভিন্ন জায়গায় কর্মরত আছেন। এ মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ঈদের তৃতীয় দিন প্রতিষ্ঠান প্রাঙ্গণে প্রথম ঈদ পুনমিলনী-২৬ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে ঈদ পূনমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন পর ঈদ পূনমিলনী উপলক্ষে এক সময়ের সহপাঠীদের মিলন মেলা ও চিরচেনা শিক্ষা প্রতিষ্ঠান যেন উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়েছে। অনেক দিন পর পুরনো বন্ধুদের স্বাক্ষাত পিছনে ফেলে আসা দিন মাদ্রাসা জীবনের একে অপরের সাথে স্মৃতিচারণ সত্যিই ভালো লাগছে। অনেকেই খোঁশ গল্পে মেতে ওঠে কেউবা স্মৃতি হিসেবে সেলফি তোলায় ব্যস্ত।
পরে ” স্মৃতির আঙ্গিনায় ফিরি, আবার নতুননে আহবানে ” এমন শ্লোগানে ঈদ পুনমিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মালিক। এসময় উপস্থিত বক্তব্য দেন সহ সুপার আব্দুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা ইউনুছ আলী, প্রাক্তন শিক্ষক মাওলানা আমান উল্লাহ আমান। নিউ মিশন পাবলিক স্কুল ঢাকা প্রধান শিক্ষক প্রাক্তন শিক্ষার্থী মোঃ আফজাল হোসেন মাসুম, বাবুল হোসেন, এ্যাডঃ আলমগীর হোসেন, আতিয়ার রহমান, মোস্তাক হোসেন সহ অনেকে। শেষে অনুষ্ঠানে অংশ নেওয়া র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।