February 12, 2026, 10:18 am

সড়কের ওপর পৃথক পৃথক দুটি নির্বাচনি ক্যাম্প স্থাপন করায় উভয় প্রার্থীর প্রতিনিধির বিরুদ্ধে জরিমানা এবং আদায় ও তাৎক্ষণিকভাবে ক্যাম্প অপসারণ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :গতকাল ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে পঞ্চবটী মোড়ে এনসিপি (শাপলা কলি প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী (হরিণ প্রতীক) কর্তৃক সড়কের ওপর নির্বাচনি ক্যাম্প স্থাপন করা হয়। উক্ত কার্যক্রমটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ১৩(ঘ) ধারা লঙ্ঘন করায়, একই বিধিমালার ২৭ ধারা অনুযায়ী উভয় প্রার্থীর প্রতিনিধির বিরুদ্ধে পৃথক দুইটি মামলায় প্রত্যেককে ২,০০০ (দুই হাজার) টাকা করে মোট ৪,০০০ (চার হাজার) টাকা জরিমানা আরোপ করা হয় ও আদায় করা হয়।

পরিদর্শনকালে উভয় প্রার্থীর প্রতিনিধি তাৎক্ষণিকভাবে ক্যাম্প অপসারণের অঙ্গীকার করেন এবং সঙ্গে সঙ্গে অপসারণ কার্যক্রম শুরু করেন। পাশাপাশি ভবিষ্যতে নির্বাচনি আচরণ বিধিমালা যথাযথভাবে অনুসরণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এন্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ।তিনি এই সময় বলেন এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা