February 12, 2026, 9:21 am

না’গঞ্জ সদর উপজেলায় সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্ধোধন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :সমগ্র দেশের ন্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় উপজেলা সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধিদপ্তরের আয়োজনে একযোগে একশটি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়।

ভার্চুয়াল জুম মিটিং এর মাধ্যমে এ কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ফয়েজ আহমেদ তৈয়ব। পরে উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।
এসব কেন্দ্রের মাধ্যমে স্থানীয় জনগণ বিশেষ করে তরুণ-তরুণীরা আধুনিক প্রযুক্তিনির্ভর নানা সুবিধা গ্রহণ করতে পারবেন।
প্রতিটি কেন্দ্রে থাকবে আধুনিক ডিজিটাল ল্যাব, সুসজ্জিত প্রশিক্ষণ কক্ষ, স্টার্ট-আপ জোন এবং প্লাগ অ্যান্ড প্লে জোন। স্টার্ট-আপ জোনে উচ্চগতির ইন্টারনেট ও প্রয়োজনীয় ডিজিটাল ডিভাইসসহ একসঙ্গে অন্তত ২০ জন উদ্যোক্তা বা ফ্রিল্যান্সারের কাজ করার সুবিধা থাকবে।

এই উদ্যোগের ফলে উপজেলা পর্যায়ে তরুণরা প্রশিক্ষণের পাশাপাশি ওয়ার্কিং স্পেস সুবিধা পাবে, যা নতুন উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে এবং তরুণরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হবে।

প্রতিটি প্লাগ অ্যান্ড প্লে জোন থেকে বছরে ৫০ হাজারেরও বেশি মানুষ ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবে। পাশাপাশি এসব কেন্দ্র উপজেলা পর্যায়ে আইসিটি অফিসারের কার্যালয় হিসেবেও ব্যবহৃত হবে, যা স্থানীয় পর্যায়ে ডিজিটাল সেবা প্রদানে গতি আনবে পাশাপাশি এই উদ্যোগ দেশের ডিজিটাল রূপান্তর ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নারায়ণগঞ্জ সদর উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, পিআই ও পবিত্র চন্দ্র মন্ডল সহ সরকারি বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দও তরুন, তরুনি ও ঠিকাদারগন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা