এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :বাংলাদেশ স্কাউটস কর্তৃক বয়স্ক নেতাদের দ্বিতীয় সর্বোচ্চ স্কাউট অ্যাওয়ার্ড রৌপ্য ইলিশ অর্জন করায় বাংলাদেশ স্কাউটস,নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটসের কশিশনার ও নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের স্কাউট শিক্ষক স্কাউটার মোঃ ফজলুল হক ভূইয়া মন্টুকে নারায়ণগঞ্জ জেলা স্কাউটসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলে মহামান্য রাষ্ট্রপতি এই অ্যাওয়ার্ড ও সার্টিফিকেটতুলে দিবেন। স্কাউটার মোঃ ফজলুল হক ভুইয়া মন্টু স্কুল জীবনে নারায়ণগঞ্জ বার একাডেমী স্কাউট গ্রুপের সদস্য হিসেবে বিভিন্ন সরকারি বিভিন্ন দিবসে অংশগ্রহণের মাধ্যমে যাত্রা শুরুর পর কলেজ জীবনে সরকারি তোলারাম কলেজ বোভার স্কাউট গ্রুপের রোভার মেট হিসেবে দায়িত্ব পালন ও সক্রিয় রোভার সদস্য হিসেবে বিভিন্ন রোভার মুটে অংশগ্রহণ করেন। পরবর্তীতে ১৯৯৭ সালে বেসিক কোর্স সম্পন্ন করে মাসদাইর মুক্ত স্কাউট দলের ইউনিট লিডার হিসেবে দল পরিচালনা শেষে ২০০৬ সাল থেকে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল স্কাউট গ্রুপের গ্রুপ স্কাউট লিডার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন দক্ষতার সাথে। বর্তমানে কাব ও স্কাউট উভয় শাখায় উডব্যাজ অর্জন করে নিয়মিত দল পরিচালনা করে আসছেন। ২০০৯ সাল থেকে তার ইউনিট থেকে নিয়মিত প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ও শাপলা কাব স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে আসছে। উল্লেখ্য যে, ১৯৮৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছে ১২৮ জন তার মধ্যে ৯০ জন ও ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় শাপলা কাব স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছে ৩৩৮ জন তার মধ্যে ১২৪ জন তার ইউনিটের। ২০১০ সাল থেকে তার নেতৃত্বে তার ইউনিটের ৬৪ জন বিদেশে অনুষ্ঠিত আর্ন্তজাতিক জাম্বুরীতে অংশগ্রহণ করেছে। এছাড়াও তার গ্রুপের স্কাউট ও গার্ল-ইন স্কাউটরা জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রোগ্রামে নিয়মিত অংশগ্রহণ করে আসছে।
স্কাউটার মোঃ ফজলুল হক ভূইয়া মন্টু দীর্ঘ ১৯ বছর ধরে নারায়ণগঞ্জ জেলা স্কাউটস ও নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটসের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে জেলা ও সদর উপজেলা স্কাউটস আন্দোলন ও সম্প্রসারনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইউনিট পরিচালনার পাশাপাশি ২০০৬-২০০৯ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটসের যুগ্ম-সম্পাদক, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ সদর উপজেলার সম্পাদক, ২০১৯ অদ্যাবধি বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা স্কাউট কমিশনার, ২০০৯-২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার সম্পাদকের দায়িত্ব পালন শেষে পুনরায় ২০২৩ সাল থেকে নারায়ণগঞ্জ জেলা স্কাউট সম্পাদক হিসেবে ২০২৪ এর নভেম্বও পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। ১০ মার্চ ২০২৫ থেকে বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা স্কাউট কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জেলা স্কাউটসের সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় স্কাউটিং দল নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলাকে শতভাগ স্কাউট জেলা হিসেবে ঘোষণা করা হয়। তার বলিষ্ঠ নেতেৃতে দ্বিতীয় চতুর্থকর্মবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী প্রতিটি উপজেলায় উপজেলা স্কাউট সমাবেশ,উপজেলা কাব ক্যাম্পুরী,জেলা স্কাউট সমাবেশ, জেলা কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়েছে।এছাড়া ও নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন কালীন সময়ে তার নেতৃত্বে ৬ টি সদর উপজেলা স্কাউট সমাবেশ, একাধিক পিএল কোর্স ও বেসিক কোর্সের আয়োজন করে সদর উপজেলা স্কাউট আন্দোলন ও সম্প্রসারনে তিনি বিশেষ ভুমিকা পালন করেন।
এছাড়া ও স্কাউটিং আন্দোলন ও সম্প্রসারণে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস কর্তৃক ২০০৮ সালে ন্যাশনাল সাটিফিকেট অ্যাওয়ার্ড, ২০১১ সালে মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড, ২০১৪ সালে বার টু দি মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড, ২০১৮ সালে সিএনসি’স অ্যাওয়ার্ড এবং ২০২১ সালে লং সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন।