January 22, 2026, 10:02 pm

বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায়, শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট প্রতিনিধি :
অদ্য:০২ জানুয়ারি ২০২৬ ইং বিকাল বেলা পাঁচটায় হামার বাড়ি বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ার পার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।
শোক সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশ ও জাতির জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন। পরে দোয়া মাহফিলে তাঁর নামে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা