April 19, 2026, 11:23 am

নোয়াখালীর বেগমগঞ্জে আবাসিক হোটেল থেকে বিদেশী পিস্তল সহ গ্রেফতার ২

সাইফুল ইসলাম নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড তাজা গুলিসহ ২জন গ্রেফতার হয়েছে।

আজ সকালে বেগমগঞ্জ মডেল থানার ওসি মোঃ আবদুল বারী প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
গতকাল রাতে চৌমুহনী পৌরসভার পূর্ববাজারে অবস্থিত হোটেল রিয়াদ আবাসিক হোটেলের ৩০২ নাম্বার কক্ষের ভিতর থেকে ১টি লোহার তৈরী বিদেশী পিস্তল যাতে MADE-IN-JAPAN লেখা ও ০২ (রাউন্ড) পিস্তলের বুলেট (২জন আসামী) সহ উদ্ধার করা।

২আসামীর মধ্যে একজন উপজেলা দূর্গাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ১নং ওয়ার্ড এর মোঃ নাসির আহাম্মেদ ছেলে মোঃ বাসু(৪০)

আরেকজন চৌমুহনী পৌরসভা ৮নং ওয়ার্ড পৌর হাজীপুর পানা মিয়া মোল্লা বাড়ীর শহিদ হক প্রকাশ বাবুল মোল্লার ছেলে জাহিদ হাসান রাসেল(৪০)

তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানার মামলা নং-০১, তারিখ-০২/০১/২০২৬খ্রি. ধারা-19-A The Arms Act, 1878 রুজু করা হয়। আটককৃত দুইজনের মধ্যে ০১ জনের বিরুদ্ধে ০৬ টি মামলাসহ ০১ টি গ্রেফতারী পরোয়ানা ইস্যু আছে। মামলাটি এসআই(নিঃ) মোঃ খোরশেদ আলম তদন্ত করবে বলে জানানো হয়।

পুরো অভিযানটি নোয়াখালী পুলিশ সুপারের
সার্বিক দিক নির্দেশনায় ও বেগমগঞ্জ সার্কেল ও অফিসার ইনচার্জ বেগমগঞ্জ মডেল থানা, নোয়াখালী এর সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে বেগমগঞ্জ মডেল থানার এসআই(নিঃ) পাপেল রায় সঙ্গীয় এসআই (নিরস্ত্র) কুতুব উদ্দিন খান লিয়ন, এসআই (নিরস্ত্র) মোঃ খোরশেদ আলম, এএসআই(নিঃ) মোঃ ইলিয়াছ উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ বেগমগঞ্জ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল অস্ত্র-মাদক উদ্ধার অভিযান ডিউটি করা অবস্থায় অভিযান পরিচালনা করা হয়।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা