মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার, সাবেক যুবদল নেতা এ.এস.এম শামসুজ্জামান সেলিমকে পাঁচটি মামলায় সাজাপ্রাপ্তসহ ২৩টি ওয়ারেন্টে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার, ২৯ ডিসেম্বর২০২৫ ইং সকালে তাঁকে লালমনিরহাট আদালতে পাঠানো হয়। এর আগে, রোববার মধ্যরাতে রংপুরের হাজিরহাট থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার এ.এস.এম শামসুজ্জামান সেলিম হাতীবান্ধা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত শওকত হোসেনের ছেলে।
পুলিশ সুত্রে জানাযায়, হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান যুবদল নেতা শামসুজ্জামান সেলিম বিভিন্নজনের কাছ থেকে চেক ও স্ট্যাম্পের মাধ্যমে অর্থ লেনদেন করেন। যা সময়মতো পরিশোধ না করায় তাঁর বিরুদ্ধে ভুক্তভোগীরা একের পর এক মামলা দায়ের করেন। এভাবে ২৩টি মামলা দায়ের করা হয়। যার মধ্যে পাঁচটি মামলায় বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেন আদালত।
পলাতক থাকায় সাজাপ্রাপ্তসহ ২৩টি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে ২৯শে ডিসেম্বর লালমনিরহাট মহামান্য আদালতে হাজির করা হলে, আদালতে শুনানি শেষে,মহামান্য আদালত তাকে লালমনিরহাট জেল হাজতে প্রেরন করেন।