April 19, 2026, 11:27 am

আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলেই দেশের জনগনের প্রত্যাশাপূরণ হবে—মন্টু

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।খুলনা (২৮ ডিসেম্বর) খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, গত দেড় যুগে সারাদেশের ন্যায় খুলনার মানুষও ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার দেশবাসী সেই সুযোগ পেয়েছি। কিন্তু সামনে অগ্নিপরীক্ষা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ‘২৪ এর গণঅভ্যূত্থান, স্বাধীনতা ও সাবভৌম্যত্বের প্রশ্নে বিএনপি অপোষহীন। তাই জনগনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানেরশীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলেই জনগনের প্রত্যাশা পূরণ হবে। দলীয় মনোনয়নের বাইরে বিএনপি’র কোনো প্রার্থী নেই, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়; সবার আগে বাংলাদেশ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-১ আসনের নির্বাচনী কার্যক্রম পরিচালনা শীর্ষক কর্মী সম্মেলনে আজ রোববার (২৮ ডিসেম্বর) বিকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু আরও বলেন, খুলনার সবগুলো সংসদীয় আসনে ধানেরশীষ প্রতীক বিজয়ী করতে দলের সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন-এবারের নির্বাচন অত্যন্ত কঠিন হবে। ইতিমধ্যে দেশ বিরোধী ষড়যন্ত্র স্পষ্ট হয়েছে। মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে ‘ধানেরশীষ’ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। সর্বস্তরের নেতাকর্মী-সমার্থককে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে স্বতস্ফূর্তভাবে কাজ করতে উদাত্ত আহবান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ মো. তৈয়েবুর রহমান। জেলা বিএনপি’র সদস্য সুলতান মাহমুদের সভাপতিত্বে মো. এজাজুর রহমান শামীমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা মো. ফারুক হোসেন খন্দকার, বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, বীরমুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, সাইফুর রহমান, আশিকুজ্জামান আশিক, ওয়াহেদুজ্জামান, কারিমুল ইসলাম, শেখ মো. মাসুদুজ্জামান, আবু বকর সিদ্দিক নিরু, ব্রজেন ঢালী, বাহাদুর মুন্সী, আবুল হোসেন তালুকদার, রেহেনা আফরোজ সুইটি, কনিজ ফাতেমা, বাপ্পী খান, রুহুল মোমেন লিটন, রাশেদ কামাল, জসিম উদ্দিন, ওলিয়ার রহমান, মোল্যা ইমরান আহম্মেদ, আসাফুর রহমান, হাফিজুর রহমান, মো. আরাফাত হোসেন, কামাল মহলদার, জাহাঙ্গীর হাওরাদার ও মোল্যা আসাদুজ্জামান প্রমুখ।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা