May 31, 2026, 1:19 pm

পাটগ্রামে দেশীয় -অস্ত্র সহ সাবেক শিবির নেতা বিজিবি’র হাতে আটক।

মো:মাজেদুল ইসলাম (মামুন) লালমনিহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়,বিওপি সীমান্তে দেশীয় অস্ত্র সহ আতিক হাসান(৪০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি, তিনি পাটগ্রাম থানা পশ্চিম শাখা ছাত্র শিবিরের বহিষ্কৃত সাবেক সভাপতি।

শনিবার, ২৭ ডিসেম্বর সকালে মামলা দায়েরের পর তাকে পাটগ্রাম থানায় সোপর্দ করেছে বিজিবি।

ভোরে তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি টইল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক আতিক হাসান পাটগ্রামের সীমান্তপাড়া এলাকার বজলার রহমানের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, আউলিয়ার হাট এলাকায় সন্দেহভাজন কয়েকজনকে দেখে অভিযান চালায় বিজিবি। এ সময় আতিক হাসানকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা দুজন পালিয়ে যেতে সক্ষম হয় এ সময় আতিকের কাছ থেকে একটি দেশীয় ধারালো ছুরি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পাটগ্রাম পৌর শাখা জামায়াত আমির সোহেল রানা বলেন, আতিক হাসান একসময় ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২২ সালে তাকে পাটগ্রাম পশ্চিম শাখা ছাত্র শিবিরের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে সংগঠনের সাথে তার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানান, আতিক হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় দিয়েছে বিজিবি। তাকে ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা