মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিহাট জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনে সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ ইং পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জনতার দল ও স্বতন্ত্রসহ মোট ১২টি মনোনয়নপত্র লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার, হাতীবান্ধা ও আদিতমারী এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে গ্রহণ করেছে।
এদের মধ্যে সংসদীয় আসন ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ৪জন, ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) আসনে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ৬জন, ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ২জন।